ঢাকাSunday , 30 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রমিক ইউনিয়নের সভাপতির পিতা আর নেই


May 30, 2021 10:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলামের পিতা মোহাম্মদ নাছিম উদ্দিন মোড়ল (৬০) আর নেই। রবিবার (৩০ মে) দুপুর ১ টার দিকে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে সড়ক পরি বহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদি হাসান সুমন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিনসহ সমিতির নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।