ঢাকাFriday , 28 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে পানিতে মৎস্য ঘের প্লাবিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 May 2021, 22:38

 চাম্পাফুল প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে জোয়ারের পানিতে সহস্রাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। “ইয়াস” ঘূর্ণিঝড় ও পূর্ণিমার ভরাকটালে জোয়ারের পানি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ফলে চাম্পাফুল ইউনিয়নের ১২টি পয়েন্টে মৎস্য ঘেরের বাঁধ ভেঙে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে ঘের মালিকদের মাথায় হাত উঠেছে। ক্ষতি পুষিয়ে পরিবারের ভরণপোষণ চালিয়ে, মৎস্য ঘেরগুলিতে পুনরায় বাঁধ দিতে ঘের মালিকদের ঠক ঠকে লেগে যাচ্ছে। প্লাবিত হওয়ার কারণে নদীর উপকূলে বসবাসকৃত প্রায় তিন শতাধিক বসতবাড়ি নষ্ট হয়েছে। এখনও উক্ত ঘের ও বসতবাড়িতে জোয়ারের পানি ওঠানামা করছে। এ ব্যাপারে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়নে যে সমস্ত মৎস্য ঘের প্লাবিত হয়েছে এবং বসতবাড়ি নষ্ট হয়েছে তা পুনরায় মেরামত করতে এবং ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা ছাড়া কোন মতেই সম্ভব নয়। কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের নবীন নগর, মশরকাটি, চান্দুলীয়া, ইউসুফপুর, বারদহা, থালনা, কুমারখালী, জগদীশ কাটি, বাঁধাকুল, ঘুশুড়ী, রাজাপুর, খাজরা ও পোদালী মিলে সহস্রাধিক বিঘা মৎস্য ঘের এবং তিন শতাধিক বসতবাড়ি নষ্ট হয়েছে বলে জানা যায়। এ সকল এলাকায় সুপেয় পানিরও বড় অভাব। জরুরী ঔষধ, বসবাসের উপযোগী ঘরের দ্রæত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার বাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *