ঢাকাFriday , 28 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 May 2021, 22:30

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ মে(বৃহস্পতিবার) ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু প্রকাশ্য বাজেট অধিবেশনে ১কোটি ৯৬ লক্ষ ৮৪ হাজার ৪৮২ শত টাকার বাজেট ঘোষনা করেন।এ সময় চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, বাজেট হচ্ছে একটি ইউনিয়নের অর্থ বছরের বিভিন্ন ধরনের উৎস হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যাহা ইউনিয়ন বাসীর জানার অধিকার শুধু নয়- জনগণের সুচিন্তিত মতামত প্রনয়নের ভিত্তিতে সচেতন ইউনিয়ন বাসীর সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে সকল উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতায় করাই সুনাগরিকের দায়িত্ব। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ট্যাক্স পরিশোধ করা ,বাল্য বিবাহ রোধে সকলের সহায়তা কামনা করেন।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইউপি সচিব মোঃ আবু সাইম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *