সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির জরুরী সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টায় শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে জরুরী সভায় সংগঠনের প্রয়াত সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাদ আলী’র মৃত্যতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং ঘূর্ণি ঝড় ইয়াসে সকলকে নিরাপদ স্থানে থাকার জন্য আহŸান এবং সেই সাথে ঝুঁকিপূর্ণ ভেড়ি বাঁধ গুলো দ্রæত সংস্কার এর জন্য প্রশাসনের দুষ্টি আকর্ষণ করা হয়, সাতক্ষীরা জেলায় করোনা বেড়ে যাওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বেড ও অক্সিজেন বৃদ্ধি করা বিষয়ে জরুরী ব্যবস্থা নেওয়া, সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির সমস্যা সমাধানের জন্য জরুরী সভা থেকে পৌর মেয়রকে অনুরোধ জানানো হয়।
জরুরী সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, জি.এম সালাহ উদ্দীন, রেবেকা সুলতানা, মো. নুরুল হক, এস.এম আবুল কালাম আজাদ, মো. আবুল কালাম, রেজাউল করিম প্রমুখ।

Leave a Reply