ঢাকাThursday , 27 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনার আন্তর্জাতিক সম্মাননা লাভ ও জন্মদিন উপলক্ষ্যে সামেক ছাত্রলীগের আনন্দ মিছিল

admin ঢাকা
আপডেট: 27 September 2018, 22:41

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ সম্মাননা লাভ এবং ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ আনন্দ মিছিল ও সভা করেছে।
বৃস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সামেক ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগ সভাপতি মো. আজমল হোসনের নেতৃত্বে আনন্দ মিছিলটি মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী এক সভায় সামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সামেক ছাত্রলীগের সভাপতি মো. আজমল হোসেন।
এ সময় তিনি বলেন, দেশরতœ শেখ হাসিনার এমন অর্জনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মাথা আরও বেশি উঁচু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জননেত্রী থেকে বিশ্বনেত্রী। এ অর্জন বাঙালিদের জন্য বিরাট বড় একটি অর্জন। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে স্বাধীনতার বিপক্ষের শক্তি বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে শেখ হাসিনা সরকারের অর্জনকে ব্যর্থ করার চেষ্টা করবে। আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। যেকোন গুজব প্রতিরোধে সামেক ছাত্রলীগ সবসময় মাঠে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *