ঢাকাMonday , 24 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নেতা-কর্মীদের উপকূলীয় এলাকার মানুষের পাশে থাকার আহŸান জেলা আ.লীগের

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 May 2021, 22:07

সংবাদ বিজ্ঞপ্তি: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় সৃষ্ট গভীর নি¤œচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে। আগামী ২৬ মে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরাসহ উপক‚লীয় এলাকায় ঘূর্ণিঝড়টির আঘাত আনার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলাসহ বিভিন্ন এলাকায় ঝুকিপূর্ণ বেড়িবাঁধগুলো জরুরি মেরামতের প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনসাধারণ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ শেল্টারে আনাসহ বিভিন্ন বিষয়ে সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে বাঁধ মেরামত ও মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বারসহ জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে মানুষের পাশে থাকার আহŸান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *