ঢাকাSaturday , 22 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাণবৈচিত্র দিবসে উপকুলীয় এলাকায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 May 2021, 21:35

নিজস্ব প্রতিনিধি : ২২ মে আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস। প্রতিবছর দিবসটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে। এবছর ও সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরার শ্যামনগর পালিত হলো আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বাংলা হতে পারে ‘জীববৈচিত্র সুরক্ষায় আমরা সহযাত্রী’। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার(২২ মে) সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরার শ্যমানগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে আকাশনীলা ইক্যুটুরিজম সেন্টার সংলগ্নে বেসরকারী গবেষণা প্রতিষ্টানের বারসিক“র সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপজলো জনসংগঠন সমন্বয় কমিটির উদ্যোগে প্রাণ বৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে এলাকার স্থানীয় যুব, পেশাজীবী জনগোষ্ঠী, সাংবাদিক ও উন্নয়ন কর্মী বৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপক‚লীয় এলাকার জীববৈচিত্র সংরক্ষণে মানুষ কিভাবে ভ’মিকা রাখছে এবং কি করা প্রয়োজন স্থানীয় জনগোষ্ঠী সে দাবি গুলো ফেস্টুনের মাধ্যমে প্রদর্শন করেন। প্রদর্শন শেষে জনসংগঠনের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বারসিক কর্মকর্তা মননজয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, কৃষক নেতা শেখ সিরাজুল ইসলাম, বনজীবী নারী সেলিনা বেগম সহ প্রমুখ। দাবি গুলো হলো, সকল প্রাণ বৈচিত্র্য প্রতি শ্রদ্ধাশীল হই, প্রাণ বৈচিত্র্য রক্ষা করি- বাসযোগ্য পৃথিবী গড়ি, উপকুলীয় প্রাণবৈচিত্র রক্ষায়- টেকসই বাঁধের বিকল্প নাই, প্রাকৃতিক সম্পদ রক্ষা করি- জীব বৈচিত্র রক্ষা করি, উপকুলীয় বেড়ীবাঁধ রক্ষা করি- প্রাকৃতিক ভারসাম্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, মহামারি করোনায় নিয়ম না মানলে রক্ষা নাই, সুষম খাদ্য নিশ্চিত করি-করোনা সাথে লড়াই করি, সুন্দরবন রক্ষায় এগিয়ে আসি, বৈচিত্র রক্ষা করি- সক্ষমতা গড়ি, বৈচিত্র্য রক্ষা করি- দুর্যোগ ঝুঁকি কমাই। উপরোক্ত দাবি গুলো উত্তাপনের সাথে সাথে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *