ফুটবলার শেখ শফিয়ার রহমানের মৃত্যু
দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির দরগাহপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সরকার থেকে ভাতাপ্রাপ্ত বিশিষ্ট ফুটবল খেলোয়াড়, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শফিয়ার রহমান (৮০) বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২১ মে) দিবাগত রাত ১২.৩০ ঘটিকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার জুম্মা নামাজ বাদ দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। নামাজে ইমামতি করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ মনিরুজ্জামান। তার মৃত্যুতে দরগাহপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply