ঢাকাThursday , 27 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সাংবাদিকদের হুমকির ঘটনায় থানায় জিডি!

admin ঢাকা
আপডেট: 27 September 2018, 22:22

ডেস্ক রিপোর্ট: দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি দায়ের করেছেন সংবাদকর্মীরা ।
এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, সাংবাদিকদের হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার নং- ১০২৫, তাং-২৬/০৯/২০১৮। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ও জগন্নাথপুর গ্রামের রেজাউল শেখের ছেলে কাঠ ব্যবসায়ী কামরুল ইসলাম যৌথভাবে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে গাজীরহাট বাজার অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে সড়ক ও জনপদ বিভাগের শত বছরের একটি শিশু গাছ কাটতে থাকে। এসময় স্থানীয়রা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সেখানে যান। সাংবাদিকরা গাছ কাটার ছবি তুলতে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন মামলায় ফাঁসানোসহ হুমকি-ধামকি দেওয়া হয়। তবে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ গাছের কাটা অংশগুলো জব্দ করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *