ঢাকাMonday , 17 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 May 2021, 22:04

নিজস্ব প্রতিনিধি : প্রতাপনগরের বীর মুক্তিযোদ্ধা জামাত আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১৭ মে) ভোর ৬ টায় হৃদরোগে আক্রান্ত হলে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার বিকাল ৪ টায় প্রতাপনগরে মরহুমের নিজ বাসভবনে রাষ্টীয় মযার্দায় গার্ড অফ অনার প্রদান করেন আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার মো. নাজমুল হুসাইন খাঁন। আশাশুনি থানার এস আই জাহাঙ্গীরের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল। পরে যানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ ফকির, প্রবীণ সাংবাদিক কাজী মোতাহার রহমানসহ স্থানীয় মুসল্লী,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা নামাজের ইমামতি করেন মাও. ফজলুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *