ঢাকাMonday , 17 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গাঁজা গাছসহ আটক ৪

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 May 2021, 21:56

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে শনিবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে এসআই অভীক বড়াল সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের ভুধার শীলের ছেলে নকুল শীল (৫৬)কে আটক করা হয়। নকুলের স্বীকারোক্তি মোতাবেক তার বসত বাড়ীর ভিটা থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে থানায় ১৪(৫)২০২১ মামলা রেকর্ড করা হয়েছে। অপরদিকে নিয়মিত মামলার আসামী বেউলা (গাজীর মাঠ) গ্রামের আব্দুল আজিজ সরদার ছেলে দেলোয়ার (২৫) যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচয়া গ্রামের হাফিজুল করিম এর ছেলে মোঃ তাসকিন (৪০) ও তার স্ত্রী আছমা খাতুন (৩৫), আটক করা হয়। আটককৃত আসামীদেরকে বিচারার্থে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *