ঢাকাMonday , 17 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরতদের মাঝে জেলা পরিষদের খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 May 2021, 21:46

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ২৩৭ জন যাত্রীদের মধ্যে দুই বেলার খাবার প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নির্দেশনায় সোমবার সাতক্ষীরার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা মোট ২৩৭ জনের মধ্যে সকালের এবং দুপুরের খাবার পৌছে দেওয়া হয়।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, মনিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৫ মে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে এসব যাত্রীরা দেশে আসেন। এরপর থেকে সাতক্ষীরার বিভিন্ন আবাসিক হোটেল তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। এসব যাত্রীরা আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে চরম খাদ্য সংকটে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *