ঢাকাWednesday , 12 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2021, 21:38

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ শাহাদাৎ হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মাগুরালী গ্রামের মৃত পিয়ার আলী মিস্ত্রীর ছেলে।
থানা সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা দক্ষিণ নলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী শাহাদাৎকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বুধবার (১২ মে) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *