ঢাকাTuesday , 11 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আম বাগানে নারীর মরদেহ

admin ঢাকা
আপডেট: 11 May 2021, 11:02

মীর খায়রুল আলম : দেবহাটার সুশীলগাথী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আম বাগান থেকে উক্ত মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন জানান, সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ফসলের খেতে কাজ করতে গেলে ওই মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে অবহিত করি। নিহতের বাড়ি আমার ওয়ার্ডের বসন্তপুর গ্রামে। সে জিয়াদ আলী গাজী ছেলে আজিবর রহমান আজুর স্ত্রী তাসলিমা খাতুন (৪৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী জানান, কয়েকদিন আগে আজিবর আমার কাছে গিয়েছিল। তার পরিবারে অশান্তি হচ্ছে বলে জানান। তবে আজু তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করত বলে আমি জানতাম।
স্থানীয়রা জানান, আজিবের ১ছেলে ও ১ মেয়ে। স্ত্রী ও সে নিজে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করে আসছিল। টাকার জন্য স্ত্রীকে প্রায় সময় মারপিট করে বাড়ি থেকে তাকে বের করে দিত।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের স্বামী পলাতক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *