ঢাকাFriday , 7 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

admin ঢাকা
আপডেট: 7 May 2021, 20:27

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শহরের মুনজিতপুরে জেলা ছাত্রলীগ নেতা কাজী সাদিক দ্বীপের বাসভবনে শুক্রবার (০৭ মে) সন্ধ্যায় অসহায় ও দুস্থ ১৫০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। জেলা ছাত্রলীগ নেতা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উর্দ্ধতন সহ সভাপতি কাজী সাদিক দ্বীপের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহি আলম, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউর সেলিম বিন জাদু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাসেম উদ্দিন হিমেল,

সাবেক ছাত্রলীগ নেতা সাদাত আল কাবিজু, ছাত্রলীগ নেতা এমডি জুবায়ের, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান, কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব রেজা, পৌর ছাত্রলীগ নেতা আজমীর হোসেন ফারিব, কলেজ ছাত্রলীগ নেতা মীর মোহাম্মদ আব্দুল্লাহ। ইফতার বিতরণ অনুষ্ঠানে এছাড়াও ছাত্রলীগ নেতা অভি, রিফাত, মৃদুল, শীতল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *