ঢাকাThursday , 6 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 May 2021, 21:25

জি এম মাছুম বিল্লাহ: শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামে এইচ এম বি ডি ফাউন্ডেশনের আয়োজনে দাতিনাখালিতে পানির প¬ান্ট উদ্বোধন ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ৬ই মে (বৃহস্পতিবার) দুপুর ১টার সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩০০ নিম্নআয়ের পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি চিনি, সোয়াবিন তেল ১লিটার, লাচ্ছা সেমাই ১কেজি, লবন ১কেজি সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন এইচ এম বি ডি ফাউন্ডেশন। অনুষ্ঠানে এইচ এম বি ডি ফাউন্ডেশনের ভূমিদাতা সমাজসেবক খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পানির প্ল¬ান্ট উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম.আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি,জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামি, বুডড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়ারদার, ডা: ফয়সাল, এইচ এম বি ডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ এ কে এম তাইফুর রহমান,মোস্তফা যুহায়ের,ডাঃ আহমেদ যুবায়ের মাহুদী সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *