ঢাকাThursday , 27 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা

admin ঢাকা
আপডেট: 27 September 2018, 21:33

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপরে আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সামছুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার আব্দুর রকিব, রবিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, শিক্ষক মীরা মুুখার্জী, মরিয়ম খানম, শরিফুল ইসলাম প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, দেশে শিক্ষা বান্ধব নীতি চালু হওয়ায় শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ঈমাম হাফেজ আব্দুল গফ্ফার। এর আগে শোভনালী ইউনিয়নের বাটরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সুপার সাইফুদ্দীনের সভাপতিত্বে উপরিউক্ত কর্মকর্র্তাবৃন্দের উপস্থিতিতে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক খোরশেদ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *