ঢাকাWednesday , 5 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা হোটেল মালিক সমিতির উদ্যোগে ঈদ বোনাস প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 May 2021, 21:39

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা হোটেল মালিক সমিতির উদ্যোগে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়ায় সংগঠনের সদস্যদের মাঝে সহায়তা ঈদ বোনাস প্রদান করা হয়েছে। বুধবার (০৫ মে) দুপুরে শহরের রক্সি সিনেমা হলের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে জেলা হোটেল মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সদস্যদের সহায়তা ঈদ বোনাস প্রদান উদ্বোধন করেন জেলা হোটেল মালিক সমিতির সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ।
জেলা হোটেল মালিক সমিতির উদ্যোগে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়ায় সদস্যদের কষ্ট অর্জিত জমাকৃত টাকা সংগঠনের ১০৩ জন সদস্য প্রত্যেককে ২ হাজার টাকা করে সহায়তা ঈদ বোনাস প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা হোটেল মালিক সমিতির সহ-সভাপতি শাহ-আলম, জয়েন্ট সেক্রেটারী মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম প্রমুখ। এসময় জেলা হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *