ঢাকাWednesday , 5 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আজীবন এই জনপদের উন্নয়নে কাজ করে যাবো-এমপি রবি


May 5, 2021 9:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫ মে) বেলা ১১টায় দক্ষিণ বল্লী মহিউচ্ছুনাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে বল্লী ইউপি চেয়ারম্যান ও বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময়ে দেশে উন্নয়ন কর্মকান্ড থেমে নেই। বাংলার মানুষ ভাগ্যবান জননেত্রী শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে। যিনি রাতে তাহাজ্জুদ পড়ে ঘুমান আর ফজরের নামাজ ও কোরআন তেলওয়াত’র মধ্য দিয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আমার নির্বাচনী এলাকায় ইনশাল্লাহ কোন মাটির রাস্তা থাকবেনা। তিনি আরো বলেন, জামাত-বিএনপি সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি। তারা শুধু মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খেয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো এই জনপদের উন্নয়নে কাজ করে যাবো। দেশ ও জাতির উন্নয়নে সবাইকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন এমপি রবি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. ওবায়দুর রহমান লাল্টু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আওয়ামী লীগ নেতা ও বল্লী ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শাহিদুল ইসলাম, বল্লী ইউনিয়নের ইউপি সদস্য মো. শামছুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। দক্ষিণ বল্লী ইউনুচের বাড়ি হতে পূর্ব ঋষিপাড়া হাবিবের বাড়ি পর্যন্ত চেইঃ ০০মিঃ-৮৮৫মিটার কার্পেটিং রাস্তা আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৭৬লক্ষ ৮২ হাজার ৬১৪ টাকা ব্যয়ে সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে এ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে করোনার সংক্রমণ রোধে দক্ষিণ বল্লী মহিউচ্ছুনাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিমখানার শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন এমপি রবি। এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।