ঢাকাTuesday , 4 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিপক্ষের মারপিটে আম ব্যবসায়ী নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2021, 22:11

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটের ঘটনায় রফিকুল ইসলাম ভোঁদো (৫৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। পেশায় তিনি আম ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে আব্দুর রহমান ও ছোটভাই ফারুক হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী মৃত ঈমান আলী সরদারের ছেলে বাশারাত সরদারের পরিবারের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের বাড়ীর পূর্বপাশের পুকুর পাড়ে প্রতিপক্ষ বাশারাতের পরিবার ময়লা আবর্জনা ফেলে নোংরা করে আসছিল। মঙ্গলবার সকালে রফিকুল ইসলাম ওই পুকুর থেকে মাটি তুলে পাড় ভরাটের কাজে নেমেছিলেন। সেসময়ে স্ত্রী ও ছেলেসহ প্রতিপক্ষ বাশারাত সরদার পুকুর পাড়ে গিয়ে রফিকুল ইসলামের সাথে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে।

কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ বাশারাতসহ তার পরিবারের সদস্যরা রফিকুল ইসলামকে মারপিট ও তার বুকে আঘাত করে পাড় থেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান নিহতের স্বজনরা। এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। ঘটনাস্থল পরিদর্শন শেষে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। ঘটনাটি সুক্ষভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *