ঢাকাMonday , 3 May 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম শিশু ও অসহায় পথচারীদের ইফতার করালেন এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 May 2021, 21:50

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২০ রমজানে প্রতিদিনের ন্যায় আলিপুর হোসনে আরা আদর্শ এতিমখানা ও ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া বারী মল্লিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশু এবং রাস্তার অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০৩ মে) ২০ রমজান বিকালে সাতক্ষীরার আলিপুর হোসনে আরা আদর্শ এতিমখানা ও ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া বারী মল্লিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় যান এমপি রবি। এসময় এমপি রবি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

এসময় এমপি রবি আলিপুর হোসনে আরা আদর্শ এতিমখানা ও ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া বারী মল্লিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন। এছাড়াও তিনি পথে পথে অসহায় পথচারীদের মাঝেও ইফতার বিতরণ করেন এমপি রবি। এসময় উপস্থিত ছিলেন আলিপুর হোসনে আরা আদর্শ এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো. আব্দুস সবুর, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ আলিপুর হোসনে আরা আদর্শ এতিমখানা ও ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া বারী মল্লিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *