ঢাকাFriday , 30 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাকডাঙ্গায় বাইতুর মামুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 April 2021, 21:47

কেঁড়াগাছি, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দক্ষিণপাড়া বাইতুর মামুর মসজিদ কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসা চত্বরে কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফি উদ্দিন আনসারী সাহেবের সভাপতিত্বে, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকার সঞ্চালনায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জনাব ফায়জুর রহমান সিনিয়র সহকারী জজ পিরোজপুর, মীর খাইরুল কবীর অফিসার ইনচার্জ কলারোয়া থানা,ছানোয়ার হোসাইন সহকারী অধ্যাপক সাতক্ষীরা সরকারি কলেজ, এস এম আফজাল হোসেন হাবিল চেয়ারম্যান ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ, ভুট্টো লাল গাইন সাবেক চেয়ারম্যান ও সভাপতি কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগ, মোহাম্মদ মারুফ হোসেন সাধারণ সম্পাদক কেঁড়াগাছি ইউনিয়ন আ’ লীগ, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান,অর্থ সম্পাদক হোসেন আলী, মাওঃ আবুল খায়ের সুপার লাঙ্গল ঝাড়া দাখিল মাদ্রাসা, মাওলানা আনোয়ার এলাহী সহ সুপার কুশখালী দাখিল মাদ্রাসা, মাওলানা নুরুল ইসলাম, জামালগাজি,মাওঃ আঃ রহমান,আঃ ছালাম,আবু তালেব,বাবুল আনাম,মনিরুজ্জামান,ওবায়দুল্যাহ,আসাদুল্যাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক জনাব মাওলানা মনিরুল হুদা। মসজিদ,হাফিজিয়া মাদ্রাসা ও পাঠাগার নির্মিত হবে বলে দায়িত্বশীলরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *