ঢাকাWednesday , 28 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘড়ির চেইন শপ টাইমজোন এর আনুষ্ঠানিক উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 April 2021, 21:47

স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরাতে বাংলাদেশের সবচেয়ে বড় ঘড়ির চেইন শপ টাইমজোন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় শহরের কামালনগর এবি ব্যাংকের নিচে জেড প্লাজায় প্রধান অতিথি হিসেবে এ বড় ঘড়ির চেইন শপ টাইমজোন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ। বিখ্যাত ব্যবসায়ীক গ্রæপ কল্লোল গ্রæপের একটা প্রতিষ্ঠান বাংলাদেশের সবচেয়ে বড় ঘড়ির চেইন শপ টাইমজোন এখন সাতক্ষীরাতে। স্বাস্থ্য সচেতনতা মেনে স্বল্প পরিসরে উদ্বোধন করা হয়৷ বিশ্বের নামকরা ব্রান্ডের ঘড়ি এখন সাতক্ষীরাতেই পাওয়া যাবে৷উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইয়াছিন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *