ঢাকাWednesday , 28 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদরের ৪টি মাদ্রাসা ও এতিমখানায় এমপির ইফতার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 April 2021, 21:43

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের ন্যায় সদরের কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, গোদাঘাটা বরকাতিয়া এতিমখানা, বাঁশঘাটা মাদ্রাসাতুল জান্নাত এতিমখানা ও ইন্দিরা এতিমখানার এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (২৮ এপ্রিল) ১৫ রমজান বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, গোদাঘাটা বরকাতিয়া এতিমখানা, বাঁশঘাটা মাদ্রাসাতুল জান্নাত এতিমখানা ও ইন্দিরা এতিমখানায় যান এমপি রবি এবং এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন এবং এমপি রবি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, গোদাঘাটা বরকাতিয়া এতিমখানা, বাঁশঘাটা মাদ্রাসাতুল জান্নাত এতিমখানা ও ইন্দিরা এতিমখানার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *