ঢাকাThursday , 27 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 27 September 2018, 20:41

ডেস্ক রিপোর্ট: ‘নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার দেশের শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হতে নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যো¯œা আরা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আলতাপ হোসাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা রোখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *