ঢাকাSunday , 25 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানবতার ইফতার ফান্ডে এনজিএফ”র ১লক্ষ টাকার চেক প্রদান


April 25, 2021 9:06 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মানবতার ইফতার ফান্ডে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর উদ্যোগে ১লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। ২৫ এপ্রিল(রবিবার) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেক গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মোঃ শাহিনুল ইসলাম। কোভিড-১৯ সংক্রামন রোধে লকডাউন এর কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ১৩ রমজান হতে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন ২০০-২৫০ জনের মাঝে ইফতার পরিবেশন করার নিমিত্তে মানবতার ইফতার ফান্ড কার্যক্রম চলবে। শ্যামনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সরকারী,বেসরকারি উন্নয়ন সংস্থা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, সমাজ সেবকদের সহযোগিতায় সমন্বয়ে গঠিত তহবিলটি অসহায় মানুষের জন্য বিশেষ উপকার আসবে। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তহবিলে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান এর পক্ষ থেকে এক লক্ষ টাকার চেকটি জমা দেন এনজিএফ পরিচালক মোঃ আলমগীর কবির।এভাবে সমাজের ব্যক্তি/ব্যক্তিবর্গ স্ব-স্ব অবস্থান থেকে সাহায্যের হাত প্রসারিত করলে বৃহৎপরিসরে অসহায় মানুষের পাশে দাড়ানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও আ,ন,ম আবুজর গিফারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।