ঢাকাThursday , 22 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে টিসিবির পণ্য বিক্রয়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 April 2021, 20:56

চাম্পাফুল প্রতিনিধি: বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি কম থাকায় দ্রব্যমূল্য বেড়ে চলেছে। ফলে সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে। একারণে সাধারণ মানুষের একটু কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার একমাত্র ভরসা এখন টিসিবি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয় টিসিবির পণ্যসামগ্রী। সেখানে প্রতি প্যাকেজে ৩ কেজি ছোলা, ৩ কেজি চিনি, ৫ লিটার তেল, ৫০০ গ্রাম খেজুর ১ কেজি ডাল। প্রতি প্যাকেজের মূল্য ৯২৫ টাকা ধরে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাজারের চেয়ে ২০ থেকে ৫০ টাকা কম দামে কিনতে পারছে মানুষ। এ কারণে টিসিবির ট্রাকে মাল কিনতে মানুষের উপচে পড়া ভিড়। সকাল ৯ টা থেকে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আশা এন্টারপ্রাইজের প্রতিনিধিরা ট্রাকে করে টিসিবির এসব মালমাল বিক্রি করছে। এসময় চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম উপস্থিতিতে মালামাল বিক্রয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *