বাঁশদাহ প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ০১ নম্বর বাঁশদহা ইউনিয়নের বৃহস্পতিবার (২২শে এপ্রিল) সকাল ১১ টায় ১৫০ জন কৃষকদের মাঝে আউস ধান চাষের জন্য বীজ ও সার বিতরণ করেছেন চেয়ারম্যান এস,এম মোশাররফ হোসেন।
প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি করে ধানের বীজসহ ১০ কেজি পটাশ সার ও ২০ কেজি করে ড্যাব স্যার দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং বাঁশদহা ইউনিয়নের কৃষি কর্মকর্তা উত্তম কুমার, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এস,এম মোশাররফ হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মফিজুল ইসলামসহ স্থানীয় স্থানীয় নেতৃবৃন্দ। কৃষকরা বলেন করোনাকালীন সময়ে তাদের আমরা খুবিই খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন পর করছি। বিশ্বে করোনার প্রভাব বেশি হওয়ার কারণে দেশে লকডাউন দিয়েছে সরকার, আর এই লকডাউন দেওয়ার ফলে আমরা বাইরে গিয়ে কোনো কাজ কর্ম করতে পারছিনা, আমাদের অবস্থা এখন এমনটাই যে বীজ ও সার কিনে আমরা আউস ধান চাষ করতে পারবোনা। তাই আমরা সরকারের কাছ থেকে বীজ ও সার পেয়ে অনেক খুশি। ইইপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, দেশে মহামারির এ সময়ে কৃষকের হাতে ধানর বীজ ও সার তুলে দিতে পেরে আমি খুবি আনন্দিত, সাথে সাথে দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
