খাজরায় কর্মসৃজন কর্মসূচীর ২য় পর্যায়ের কাজ শুরু
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী ২০২০-২০২১ অর্থ বছর (২য় পর্যায়)’র কাজ শুরু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও খাজরা ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়,সরকারি ভাবে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী(ইজিপিপি) ওয়েস্ট কস্ট প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের ২য় পর্যায়ে ৩শ৩৯জন শ্রমিক ৭টি প্রকল্পে কাজ করছে। ইউয়িনের ৯টি ওয়ার্ডের মধ্যে গোয়ালডাঙ্গা মেইন রাস্তা হতে সুব্রত গোলদার বাড়িগামী কাঁচা রাস্তা সংস্কার ও খাজরা ওয়াপদা রাস্তা সংস্কার,রাউতাড়া মেইন রাস্তা হতে কালকী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার,পারিশামারী কৃষ্ণ ডাক্তারের বাড়ি হতে ফটিকখালী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার,চেউটিয়া বাজার হইতে খেয়াঘাট পর্যন্ত রাস্তার দুইধারে শোল্ডার নির্মান,গদাইপুর,তুয়ারডাঙ্গা,কাপসন্ডায় বিভিন্ন কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান বলেন,৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী সমাজের হত-দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠির ন্যায্য অধিকার। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমি সবসময় খোজখবর রাখি। তিনি আরও বলেন বর্তমান সরকারের এই প্রকল্পের ফলে একদিকে মানুষ কাজ করে টাকা পাচ্ছে আবার অন্য দিকে গ্রামীন অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। এ কাঁচা রাস্তাগুলি সুষ্ঠু সুন্দরভাবে সংস্কার করা হলে গ্রামীণ মেঠো পথ অনেক পরিবর্তন ও যোগাযোগের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালনসহ ইউনিয়নের ১০হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা ভোগ করবে বলে স্থানীয় নাগরিক সমাজ মনে করেন।

Leave a Reply