ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফিংড়ী পাইওনিয়ার ক্লাব চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 26 September 2018, 22:52

ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফিংড়ী কাছারী বাড়ি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফিংড়ী পাইওনিয়ার ক্লাব ফুটবল একাদশ ও ফিংড়ী সূর্যমূখী ফুটবল একাদশের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ফিংড়ী পাইওনিয়ার ক্লাব ফুটবল একাদশ ৪-২ গোলে সূর্যমূখী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। খেলা পরিচালনা করেন হারুন-অর রশিদ কাঁজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *