ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আইজিপি ড. জাবেদ পাটোয়ারী সাতক্ষীরায় আসছেন আজ

admin ঢাকা
আপডেট: 26 September 2018, 21:55

ফাহাদ হোসেন: আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দুই দিনের সফরে সাতক্ষীরায় আসছেন আজ। সফরকালে তিনি মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী র‌্যালি ও সমাবেশে অংশ নেবেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না’ স্লোগানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে সাতক্ষীরা সিটি কলেজ থেকে একটি র‌্যালি বের হয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। সেখানে সকাল সাড়ে ১১টায় মাদকদ্রব্য ধ্বংস ও দুপুর ১২টায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শপথ পাঠ এবং দুপুর সাড়ে ১২টায় মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে অংশ নেবেন তিনি।
পরে দুপুর ৩টা ৩০মিনিটে মোজাফ্ফর গার্ডেনে খুলনা রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী।
সফরসূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় তিনি শ্যামনগর থানা পরিদর্শন করবেন। দুপুর ২টায় শ্যামনগর থেকে সাতক্ষীরা হয়ে বিকাল সাড়ে ৪টায় যশোরের উদ্দেশ্যে রওনা হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *