ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আতাউল হক দোলনের বিশাল সমাবেশ

admin ঢাকা
আপডেট: 26 September 2018, 22:32

এসএম নাহিদ হাসান: শ্যামনগরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, সফলতা ও সমৃদ্ধি প্রচারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের উদ্যোগে উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা মুকুলের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম. আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত-য়শিবিরের অপপ্রচার রুখে দিতে হবে। সরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রচার করলে নৌকা প্রতীকের বিজয় কেউ রোধ করতে পারবে না। উপস্থিত সকলের কাছে তিনি হাতজোড় করে নৌকা প্রতীকে ভোট চান এবং ভোট দানের জন্য শপথ করান। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কর্মীরা কখনো বঙ্গবন্ধুর সাথে এবং নেত্রীর সাথে বেঈমানী করে না, বেঈমানী করে নেতারা।
সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এ. কে. ফজলুল হক, চেয়ারম্যান শেখ আল মামুন, আওয়ামী লীগ নেত্রী খালেদা আইয়ুব ডলী, আওয়ামী লীগ নেতা স.ম আব্দুস সাত্তার, সুশান্ত বিশ্বাষ বাবুলাল, কুমুদ রঞ্জন গায়েন, নুরুজ্জামান টুটুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খলিলুর রহমান বাবু, সম্পাদক সাঈদ-উজ-জামান সাঈদ, ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ সুমন, মুজিবুর রহমান মুজিব, সাগর কুমার মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *