ঢাকাFriday , 20 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে গরু চুরি, আটক ৪

admin
July 20, 2018 4:11 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ জুলাই) ভোররাতে ৩টি গরু ও ১টি পিকআপসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কেসমত আলী পেটন গ্রামের সাত্তার খানের ছেলে মো. নজরুল ইসলাম খান, বাগেরহাট জেলার মোল্যরহাট থানার নগরকান্দি গ্রামের এনায়েত শেখের ছেলে কামাল হোসেন শেখ, পিরোজপুর জেলার কাউখালি উপজেলার জয়পুর গ্রামের মানিক তালুকদারের ছেলে কাঞ্চন তালুকদার ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আংলিয়া গ্রামের রফিকুল সানার ছেলে সালাউদ্দিন সানা।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ নাসিম খান জানান, ভোররাতে হরিণটানা থানাধীন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুলিশ টহল দিচ্ছিল। এসময় চুকনগর থেকে ছেড়ে আসা গরু বোঝায় একটি পিকআপ ঐ স্থানে আসলে কর্তব্যরত পুলিশ অফিসাররা পিকআপের গতিরোধ করে। কিন্তু গরুগুলো যে তাদের সেটা তারা প্রমাণ করতে ব্যর্থ হলে পিকআপসহ চারজনকে আটক করে হরিণ টানা থানায় নিয়ে যাওয়া হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিল হোসেন ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া হুসাইন জানান, উপজেলার চুকনগরের মালতিয়া গ্রামের মৃত নিরাপদ ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোরের ৩টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ডিউটিরত পুলিশ তাদের আটক করে। গ্রেফতারকৃতদের ২৮নং মামলা দিয়ে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।