ঢাকাThursday , 15 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অপরিপক্ব আম বিনষ্ট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 April 2021, 20:58

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে কেমিক্যাল দিয়ে অপরিপক্ব আম পাকিয়ে ঢাকার বাজারে পাঠানোর প্রস্তুতিকালে জনতা কর্তৃক জব্দকৃত ৪৯ ক্যারেট আম বিনষ্ট করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার ডাক বাংলো মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম উপস্থিত থেকে জব্দকৃত আম গুলো বিনষ্ট করেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পরিদর্শক সেলিম রেজা, সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান। জানা যায়, বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি এলাকা থেকে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ব আম গুলো ঢাকার বাজারে পাঠানোর প্রস্তুতিকালে জনতা সেগুলো জব্দ করে। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক সেলিম রেজা ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ আম গুলো জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়। বৃহস্পতিবার জনসম্মুখে সেগুলো বিনষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *