ঢাকাThursday , 15 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 April 2021, 20:53

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস ২য় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের প্রথম দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৪ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্বাস্থ্য বিধি তথা অমান্য করার অপরাধে আশাশুনি সদরের সুন্দর আলীর পুত্র মনিরকে ২০০ টাকা, তালা উপজেলার ফারুক আহম্মেদের পুত্র আঃ হাকিমকে ৫০০ টাকা, গোদাড়া গ্রামের তাহের গাজীর পুত্র আক্তারকে ৫০০ টাকা, নওয়াপাড়া গ্রামের জলিল সরদারের পুত্র হারুন অর রশিদকে ৫০০ টাকা, বুধহাটা বাজারের প্রদীপ ভ্যারাইটি স্টোর মালিককে ১০০০ টাকা ও দেবদূত স্টোর মালিককে ১০০০ টাকা সর্বমোট ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *