ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 26 September 2018, 22:23

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম’র সহযোগিতায় ও বেসরকারি সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় এবং আস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ তুলে ধরেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, পিটি তানিয়া আক্তার, এমএসআই অফিসার আলিফুল ইসলাম, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন, ডিপিও সদস্য মুর্শিদা পারভীন, সাবিয়া সুলতানা, রেশমা পারভীন, আছের আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *