ঢাকাTuesday , 13 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 April 2021, 21:45

দেবহাটা প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেবহাটার পাঁচটি ইউনিয়নের এক হাজার সাত শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদারিদ্র পরিবারের মাঝে এসকল ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেক ও জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার ব্যক্তিগত উদ্যোগে তার পারুলিয়া বাসভবন অভিমুখে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়ন থেকে বাছাইকৃত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *