ঢাকাTuesday , 13 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 April 2021, 21:35

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে মঙ্গলবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় উক্ত দোয়া অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. সৈয়দ এখলেছার আলী বাচ্চুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. এবিএম সেলিম, সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আকবর আলী, অ্যাড. অসীম কুমার মন্ডল, অ্যাড. কামরুজ্জামান ভুট্ট, অ্যাড. শিহাব মাসউদ সাচ্চু, অ্যাড. অসীম কুমার মন্ডল, অ্যাড. নুরুল আমীন, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. খোরশেদ আলম ডালিম, অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. শামছুদ্দোহা খোকন, অ্যাড. এসএম সালাহ উদ্দিন, অ্যাড. লুৎফুন্নেছা রুবী প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. খন্দকার ইয়াছিন হাবিব। দোয়া অনুষ্ঠান থেকে এ সময়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল পর্যায়ের অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করা হয় এবং মহামারি করোনা ভাইরাস থেকে বাংলাদেশের মানুষ যাাতে বাঁচতে পারে তার জন্য পরম করুনাময় আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *