ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপিলমুনিতে জাতীয় পার্টির জনসভায় মোস্তফা কামাল : ‘দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করে যাবো’

admin ঢাকা
আপডেট: 26 September 2018, 22:20

জিএম মোস্তাক আহমেদ, কপিলমুনি: কপিলমুনিতে জাতীয় পার্টির উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কপিলমুনির বিনোদ চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুনছুর আলী গাজীর সভাপতিত্বে ও লতা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাইকগাছা উপজেলা শাখার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সামছুল হুদা খোকন, পাইকগাছা পৌর জাতীয় পার্টির আহবায়ক গাজী আ. সামাদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন চৌধুরী, এম রফিক সিরাজ, মাস্টার আবুল কালাম আজাদ মোড়ল, নূরুল হক, মো. আব্দুল হালিম, ইউলাদ গোলদার, মফিকুল মোড়ল, মো. সাদেক আলী শেখ, শেখ ইউনুস আলী প্রমুখ।
জনসভায় প্রধান অতিথি বলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে শ্লোগানটি সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ আমাকে পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসন থেকে মনোনয়ন দিলে আমি লাঙ্গল প্রতীক নিয়ে আসনটিতে নির্বাচন করতে চাই। ইতোপূর্বেও আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি নির্বাচিত হলে দল মত নির্বিশেষে এই এলাকার আপামর জনসাধারণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। পাশাপাশি পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *