ঢাকাMonday , 12 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

 দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 April 2021, 20:58

সাতক্ষীরার কৃর্তি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর প্রফেসর, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ জানান, প্রতি বছরের ন্যায় এবারও তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের প্রত্যন্ত এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

গত ১০ই এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২১ (০৩ দিন) পর্যন্ত সাতক্ষীরা জেলার ৩টি উপজেলার প্রায় ৪০০০ হাজার পরিবারের মাঝে সংস্থাটির কো-অডিনেটর মিজানুর রহমান এর সার্বিক তত্ত¡¡াবধানে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *