ঢাকাSunday , 11 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন জেলা আ.লীগ নেতা আকতার হোসেন

admin ঢাকা
আপডেট: 11 April 2021, 20:36

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজে (চান্সপ্রাপ্ত) ভর্তির সুযোগ পাওয়া শিক্ষর্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ফারজানা ক্লিনিকে কাজী আকতার হোসেনের ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের এ শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা শহরতলী থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত দিব্যেন্দু পাল, ওসমানী মেডিকেলে কাজী ফাইয়াজ জামান, আ.ন.ম. জামিল আক্তার, বগুড়া মেডিকেলে মো. রাকিব মিয়া, সলিমুল্লাহ মেডিকেলে রুহিনা সাদিয়া তামিম, খুলনা মেডিকেলে ঋত্বিকা পাল প্রমি, রাজশাহী মেডিকেলে সুদীপ কুমার মন্ডল, খুলনা মেডিকেলে সামিয়া রহমান মীম ও ফরিদপুর মেডিকেল কলেজে শেখ শাহাজিয়া ইসলাম ঊর্মী সহ ১২ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, অভিভাবক কাজী সাদিকুজ্জামান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্র লীগের সভাপতি মো. আজমল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেহেদী, ছাত্রলীগ নেতা নয়ন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. মনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *