ঢাকাThursday , 8 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ


April 8, 2021 9:02 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সরকারি কৃষি ভর্তুকিতে সাড়ে ৩০ লক্ষ টাকার মূল্যে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শ্যামনগর উপজেলা ক্যাম্পাস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান শোকর আলী,সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, আবেদিন ইকুইপমেন্ট লি: পক্ষে কৃষিবিদ কামরুজ্জামান, কৃষিবিদ ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত থেকে কৃষক আনন্দ কুমার মালো কে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়।

নকিপুর গ্রামের কৃষ্ণপদ মালোর পুত্র আনন্দ কুমার মালো। কম্বাইন হারভেস্টার মেশিনটিতে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটা,মাড়াই,ঝাড়ন ও বস্তাবন্দী করা হয়। ৭০% সরকারি কৃষি ভুর্তিকী ও ৩০% কৃষক মেশিনটির ব্যয়ভার বহন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।