করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের ৮৬ হাজার টাকা জরিমানা আদায়
নিজস্ব প্রতিনিধি: গতকাল (০৬ এপ্রিল) সাতক্ষীরায় ১২ টি মোবাইল কোর্ট অভিযানে ৫৮ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৮৬,০০০/-(ছিয়াশি হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, ২৯ মার্চ ২০২১ তারিখে জারিকৃত ‘প্রজ্ঞাপন’ এর পর থেকে আজ পর্যন্ত পরিচালিত মোট ৫৫ টি মোবাইল কোর্ট অভিযানে ৩৬৬ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪,১৯,৪০০/-(চার লক্ষ উনিশ হাজার চারশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা এবং সার্বিক তত্ত¡াবধানে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয় তদারকির নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

Leave a Reply