ঢাকাSaturday , 3 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাস্ক না পরায় জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 April 2021, 22:21

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনকে ২৬০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলার জন্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এ মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মুখে মাস্ক না পরার অপরাধে আরএস ফিসের স্বত্বাধিকারী আঃ ছাত্তারকে ১০০০ টাকা, রফিকুল ইসলাম ও সনদ কুমারকে ১০০০ টাকা, শাহাবুদ্দিন ও আমিরুল ইসলামকে ৩০০ টাকা এবং সাইদুল ইসলাম ও জমাত আলিকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মৎস্য সেটের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদেরকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক ও সচেতনতা সৃষ্টিতে প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *