ঢাকাSaturday , 3 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পুলিশের মাস্ক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 April 2021, 21:41

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি হ্রাসে মাইকিং ও মাস্ক বিতরণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন দেবহাটা থানা পুলিশ। শনিবার সকাল থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে উপজেলার দেবহাটা বাজার, টাউনশ্রীপুর বাজার, পারুলিয়া বাসস্ট্যান্ড, সখিপুর বাজার, গাজীরহাট বাজার ও কুলিয়া বাজারসহ জনসমাগম এবং গুরুত্বপূর্ন স্থান সমুহে মাইকিং করে জনসাধারণকে স্বাস্থ্য বিধি অনুসরণে উদ্বুদ্ধকরণ ও মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা।

এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদ, এসআই আবু হানিফসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ সারা বিশ্বে আবারো ভয়ঙ্কর রুপ ধারণ করেছে মহামারী করোনা ভাইরাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিনদিন বাড়ছে সংক্রমণের হার ও মৃতের সংখ্যা।

গেল কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রন নিয়ে নতুন করে দুঃশ্চিন্তায় পড়েছে সরকার। ইতোমধ্যেই সোমবার থেকে পরবর্তী সাতদিনের লকডাউন ঘোষণাসহ শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনিক কড়াকড়ি আরোপ করা হয়েছে। জনসমাগম এড়াতে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ, বন্ধ ঘোষণা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *