ঢাকাThursday , 1 April 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 1 April 2021, 14:37

রাজু রায়হান, লাঙ্গলঝাড়া (কলারোয়া)প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়ায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ ও মেঝেতে পড়ে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী মাহফুজা (২৮), ছেলে মাহফুজ (৯) ও সাড়ে চার বছরের কন্যা মোহনা।
দুই শিশু সন্তানকে হত্যা করে তাদের মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন নিহতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। তবে কি কারণে ওই গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন তার প্রকৃত কারণ এখনো সুষ্পষ্টভাবে জানা যায়নি।
লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এক ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশকে খবর দেন।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন। এছাড়া দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকেদর জানান, ‘নিহতের কারণ এখনো সুস্পষ্ট নয়। লাশের ময়না তদন্ত শেষে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *