ঢাকাSaturday , 27 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন মোদি

admin ঢাকা
আপডেট: 27 March 2021, 11:50

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে তিনি পূজায় অংশ নেন। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টার শ্যামনগর ঈশ্বরীপুরের হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে তিনি কালীমন্দিরে যান। যশোরেশ্বরী কালীমন্দিরে পুরোহিত দিলীপ মুখার্জি জানান, কালীমন্দিরে পূজা শেষে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে উপকূলবর্তী শ্যামনগরের ঈশ্বরীপুরে বিভিন্ন পর্যায়ে ১ হাজার ৩শ’ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আরও ২শ’ পুলিশ সদস্য। এছাড়া বিভিন্ন এলাকা সিসি ক্যামেরার আওতায় ছিল।

তিনি আরও জানান, এখান থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন বলেও জানান তিনি। পরে টুঙ্গিপাড়া থেকে নরেন্দ্র মোদি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। তিনি ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। তিনি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরেও পূজা দেবেন। এরপ দুপুরেই তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। বিকেলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। তার আগে দুই দেশের প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন।

সবশেষে নরেন্দ্র মোদি বঙ্গভবনে যাবেন বলে জানা গেছে। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। এই সফরের দ্বারা করোনা মহামারি শুরুর পর মোদি প্রথম বিদেশ সফর করছেন বলে জানা গেছে। আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদশে মোদির এটা দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *