ঢাকাMonday , 22 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আল নূর ফাউন্ডেশনের সোলার প্যানেল প্রদান

admin ঢাকা
আপডেট: 22 March 2021, 22:17

বল্লী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের বল্লী মহিউছসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের আলোক চাহিদা পূরণে সোলার প্যানেল প্রদান করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকাল ১১টায় আল নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক মো.আরিফ বিল্লাহ সবুজ ও শিক্ষক হাফেজ ইয়াছিন আরাফাতের নিকট সোলার প্যানেলটি তুলে দেন সংগঠনের এডমিন ফিরোজ শাহ ও আল নূর হাসপাতালের মার্কেটিং অফিসার মো. আহসান উল্লাহ। এ সময় সংগঠনের উপদেষ্টা ও আল নূর হাসপাতালের চেয়ারম্যান হাফেজ মো.হাবিবুল্লাহ বলেন, আল নূর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। ইতিপূর্বে আমরা এই প্রতিষ্ঠানে আমেরিকা প্রবাসী আফসানা শারমিন আপু, মালয়েশিয়া প্রবাসী ও সাতক্ষীরার কিছু ভাইদের আর্থিক সহযোগিতায় ছাত্রদের মাঝে পাগড়ি, কোরআন শরীফ ও রিহ্যাল প্রদান করেছি।
এছাড়া সংগঠনের উপদেষ্টা ও আল নূর হাসপাতালের নির্বাহী পরিচালক গোলাম রব্বানি বলেন, বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করতে আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা “আল নূর হাসপাতাল” ও “আল নূর ফাউন্ডেশন”র সমন্বয়ে হাসপাতালেই বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটি ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছি। যেখানে আমরা শতাধিক রোগীকে সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *