ঢাকাMonday , 22 March 2021
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা জেলা ১২৮ রানে জয়ী

admin
March 22, 2021 10:11 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নড়াইল স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ’২০২০-২১ এর খুলনা বিভাগীয় পর্যায়ের ১ম খেলা সাতক্ষীরা জেলা বনাম মেহেরপুর জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা জেলা দল টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান করে। দলের সাজেদুল করিম তপু ৬৯, ওসমান গনি ৬২ এবং আসিফ ৩১ রান করে। জবাবে মেহেরপুর জেলা ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান করে। সাতক্ষীরা দলের নোমান ৩ উইকেট ও তানভীর ২ উইকেট লাভ করে। সাতক্ষীরা জেলা দলের পরবর্তী খেলা ২৪/০৩/২০২১ কুষ্টিয়া জেলার সাথে অনুষ্ঠিত হবে। ম্যানেজার হিসাবে শাহ আলম হাসান শানু এবং প্রশিক্ষক হিসাবে মো. আলতাফ হোসেন দলের সাথে উপস্থিত আছেন। (প্রেস রিলিজ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।