ঢাকাMonday , 22 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশখালী সীমান্তে হামলায় আহত দুই

admin ঢাকা
আপডেট: 22 March 2021, 22:04

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে ফসলি জমি নষ্ট করে ভারত থেকে রাতের আধারে মাদকদ্রব্য আনতে বাধা দেওয়ায় মাদক পাচারকারীর হামলায় দুইজন আহত হয়েছে। রবিবার (২১ মার্চ) সকালে কুশখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাদক পাচারকারীদের হামলায় আহতরা হলেন, কুশখালী গ্রামের শফিকুল ইসলাম (৫২) ও শরিফুল ইসলাম (৩২)। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শফিকুল ইসলামের ভাই জিয়াউর রহমান ৭ জনকে আসামি করে সোমবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর থানায় মামলা (নং-৬৮) দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, কুশখালী এলাকার শেহের আলীর ছেলে আঃ সামাদ (৩০), আইজুল ইসলাম (৩৫), শাহাদত হোসেন (৩২), একই এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে আজগর আলী (৫০), তার ছেলে আসাদুল ইসলাম (২৭), জাকির হোসেন (৩৫), রাজ্জাক আলীর ছেলে বাবলু ও জাকির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *